হ হিংসক হিংসক [ hiṃsaka ] বিণ. যে হিংসা করা (দেবহিংসক)। ☐ বি. ১ হিংস্র প্রাণী; ২ শত্রু। [সং. √ হিন্স্ + অ]।
হ হিঙ হিং, হিঙ [ hi, ṃhiṅa ] বি. বৃক্ষবিশেষের তীব্র গন্ধযুক্ত নির্যাস বা ওষুধে এবং রান্নার মশলারূপে ব্যবহৃত হয়। [সং. হিঙ্গু]।
হ হিং হিং, হিঙ [ hi, ṃhiṅa ] বি. বৃক্ষবিশেষের তীব্র গন্ধযুক্ত নির্যাস বা ওষুধে এবং রান্নার মশলারূপে ব্যবহৃত হয়। [সং. হিঙ্গু]।
হ হাসিল হাসিল [ hāsila ] বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। ☐ বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]।
হ হাসিনী হাসিনী [ hāsinī ] বিণ. (স্ত্রী.) হাস্যকারিণী (সুহাসিনী)। [সং. √ হস্ + ইন্ + ঈ]। বি. (পুং.) (বিরল) হাসী (-সিন্)।
হ হালকা হালকা [ hālakā ] বিণ. ১ লঘু, অল্পভার (বোঝাটা হালকা করো); ২ মৃদু (হালকা হাওয়া); ৩ গুরুত্ব (হালকা ব্যাপার বা কথা); ৪ চিন্তাশূন্য (হালকা মন); ৫ আলতো (হালকা হাত); ৬ কর্মহীন (হাত হালকা হওয়া)। [সং. লঘুক > প্রাকৃ. লহুঅ > হলুঅ]।