হিজরি

হিজরি, হিজরা [ hijari, hijarā ] বি. হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় যাত্রার দিন (৬২২ খ্রিস্টাব্দ) থেকে গণিত চান্দ্র অব্দ। [আ. হিজ্রী]।

হিঙ্গুলি

হিঙ্গুল, হিঙ্গুলি [ hiṅgula, hiṅguli ] বি. পারদ-গন্ধক-মেশানো ঘোর লাল পদার্থবিশেষ। [সং. হঙ্গু + √ লা + অ, ই]।

হিঙ্গুল

হিঙ্গুল, হিঙ্গুলি [ hiṅgula, hiṅguli ] বি. পারদ-গন্ধক-মেশানো ঘোর লাল পদার্থবিশেষ। [সং. হঙ্গু + √ লা + অ, ই]।

হিটার

হিটার [ hiṭāra ] বি. কোনোকিছু উত্তপ্ত করার যন্ত্র বা বৈদ্যুতিক উনুনবিশেষ। [ইং. heater]।

হিজিবিজি

হিজিবিজি [ hiji-biji ] বি. পরস্পরজড়িত অর্থহীন রেখা বা অবোধ্য লেখা (খাতাখানা হিজিবিজিতে ভরা)। ☐ বিণ. পরস্পরজড়িত ও অবোধ্য (হিজিবিজি লেখা); জটিল, বিশৃঙ্খল (হিজিবিজি কাণ্ড)।

হিজল

হিজল [ hijala ] বি. হিজ্জল বা অম্বুজ গাছ (‘চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জ্বলে’: জী. দা)। [সং. হিজ্জল]।

হিঙ্গু

হিঙ্গু [ hiṅgu ] বি. হিং। [সং. হিম + √ গম্ + উ]।

হিক্কা

হিক্কা [ hikkā ] বি. হেঁচকি। [সং. √ হিক্ক্ + অ + আ]।

হিংসুটে

হিংসুটে [ hiṃsuṭē ] বিণ. পরশ্রীকাতর। [সং. হিংসা + বাং. আটিয়া > টে]।