হ হিকমত হিকমত [ hika-mata ] বি. ১ ক্ষমতা; ২ কর্মকুশলতা। হিকমতে বিণ. ১ ক্ষমতাশালী; ২ কর্মকুশল (হিকমতে কারিগর)। [আ.]।
হ হিম্মত হিম্মত [ himmata ] বি. ১ ক্ষমতা; ২ বীরত্ব, তেজ, সাহস (ওর সঙ্গে লড়তে পারবি? দেখি তোর হিম্মত কত?)। [আ. হিম্মত্]।
হ হিন্দোলা হিন্দোল, হিন্দোলা [ hindōla, hindōlā ] বি. ১ দোল, ঝুলন; ২ ঝুলনযাত্রা, দোলমঞ্চ; ৩ (সংগীতে) রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ হিন্দোল্ + অ]।
হ হিজড়া হিজড়া, (কথ্য) হিজড়ে [ hijaḍ়ā, (kathya) hijaḍ়ē ] বি. ১ একই দেহে স্ত্রী ও পুং চিহ্নযুক্ত মানুষ বা অন্য প্রাণী, hermaphrodite; ২ ক্লীব, নপুংসক। [হি.]।
হ হিড়িক হিড়িক [ hiḍ়ika ] বি. ১ হুজুগ (সাহেব সাজার হিড়িক); ২ ভিড়, হাঙ্গামা (পুজোর হিড়িক); ৩ চাপ, প্রাবল্য (কাজের হিড়িক)। [তু. ভিড়]।
হ হিড়হিড় হিড়হিড় [ hiḍ়-hiḍ় ] বি. ১ গাড়িয়ে পড়ার ভঙ্গি বা শব্দ; ২ টেনে নিয়ে যাবার ভঙ্গি বা শব্দ (হিড়হিড় করে টানা)। [ধ্বন্যা.]।
হ হিজরা হিজরি, হিজরা [ hijari, hijarā ] বি. হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় যাত্রার দিন (৬২২ খ্রিস্টাব্দ) থেকে গণিত চান্দ্র অব্দ। [আ. হিজ্রী]।