হ হিল্লিদিল্লি হিল্লিদিল্লি [ hilli-dilli ] বি. কাছের ও দূরের নানা অনির্দিষ্ট জায়গা (সে এখন হিল্লিদিল্লি ঘুরে বেড়াচ্ছে)। [দিল্লি-হিল্লি সহচর শব্দ > হিল্লি-দিল্লি]।
হ হিমায়িত হিমায়িত [ himāẏita ] বিণ. ১ হিমে অর্থাত্ বরফে পরিণত; ২ অত্যন্ত শীতল (‘করে হিমায়িত শবেরে শতায়ু’: সু. দ.)। [সং. হিম + ণিচ্ + ত]। হিমায়ন বি. শীতল করা।
হ হিরণ্ময় হিরণ্ময় [ hiraṇmaẏa ] বিণ. স্বর্ণনির্মিত; স্বর্ণবর্ণ; সোনালি। ☐ বি. ব্রহ্মা। [সং. হিরণ্য + (বিকার-অর্থে) ‘ময়’]।
হ হিন্দোল হিন্দোল, হিন্দোলা [ hindōla, hindōlā ] বি. ১ দোল, ঝুলন; ২ ঝুলনযাত্রা, দোলমঞ্চ; ৩ (সংগীতে) রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ হিন্দোল্ + অ]।