হ হুট্ হুট্ [ huṭ ] বি. মৃদু হট্ শব্দ; হঠাত্, বিচার-বিবেচনার অভাব সূচক (হুট করে চাকরি ছাড়া), তড়িঘড়ি। [ধ্বন্যা.]।
হ হুইল হুইল [ huila ] বি. মাছ-ধরা ছিপের মতো গুটানোর চক্র; উক্ত চক্রযুক্ত ছিপ (হুইলে মাছ ধরা)। [ইং. wheel]।
হ হিল্লোল হিল্লোল [ hillōla ] বি. ১ তরঙ্গ; ২ দোলন (‘চঞ্চল হিল্লোলে কল্লোলময়’)। [সং. হিল্লোল + অ]। হিল্লোলিত বিণ. আন্দোলিত, তরঙ্গিত।
হ হিল্লে হিল্লে [ hillē ] বি. ১ উপায়, গতি; ২ ব্যবস্হা; ৩ আশ্রয়; ৪ সন্ধান, খোঁজ (মেয়ের পাত্রের কোনো হিল্লে হল? চোরাই মালের বা চুরির হিল্লে হওয়া)। [আ. হীলা]।