হুমকি

হুমকি [ humaki ] বি. হুংকার, তর্জন, ধমক, ভয়প্রদর্শন (হুমকি দেওয়া)। [তু. সং. হুস্কৃতি]।

হুবহু

হুবহু [ hubahu ] বিণ. অবিকল, যথাযথ, সেইরকম (হুবহু অনুবাদ বা নকল)। [আ. হুবহু]।

হুপো

হুপো [ hupō ] বি. লম্বা ঠোঁট এবং ঝুঁটিওয়ালা পাখিবিশেষ। [ফ. huppe তু. ইং. hoopoe]।

হুণ্ডি

হুণ্ডি [ huṇḍi ] বি. (প্রধানত ব্যাবসাদারের প্রদত্ত) কাউকে টাকা দেবার জন্য ভিন্নস্হানের অপর কারও কাছে নির্দেশ লিপি, bill of exchange, ঋণপরিশোধের প্রতিশ্রুতি পত্র, হ্যাণ্ডনোট। [ফা. হুণ্ডি]।

হুদ্দো

হুদ্দো [ huddō ] বি. এলাকা, প্রভুত্ব বা কার্যক্ষেত্রের সীমানা, jurisdiction. [আ. হদ্]।

হুতি

হুতি [ huti ] বি. হোম। [সং. √ হু + তি]।

হুত

হুত [ huta ] বিণ. হোমাগ্নিতে অর্পিত। ☐ বি. হব্য, হোম। হুতাগ্নি বি. প্রজ্বলিত হোমাগ্নি। [সং. √ হু + ত]।

হুড়দ্দুম

হুড়দ্দুম [ huḍ়dduma ] বি. হুড়োহুড়ির ভাব; অত্যধিক তাড়াহুড়ো বা ব্যস্ততা (চারদিকে একেবারে হুড়দ্দুম লেগে গেল)। [ধ্বন্যা.]।

হিহি

হিহি [ hihi ] অব্য. ১ শীতে কাঁপার ধ্বন; ২ উচ্চহাসি বা বিদ্রুপের ধ্বনি। [ধ্বন্যা]।