হুহুংকার

হুহুংকার [ huhu-ṅkāra ] বি. গর্জন, সিংহনাদ। [সং. হুঙ্কার]।

হুরি

হুরি [ huri ] বি. (স্ত্রী.) স্বর্গের পরি। [আ. হুর্]।

হুলু

হুলু, উলু [ hulu, ulu ] বি. পূজা শুভকর্ম প্রভৃতিতে হিন্দু নারীরা জিহ্বা ও তালুর সাহায্যে যে-শব্দ করে, জোঁকার (হুলুধ্বনি)। [সং. হুলহুলী শব্দের রূপান্তর।

হুল্লোড়

হুল্লোড় [ hullōḍ় ] বি. ভিড় করে হল্লা। [দেশি]।

হুপ

হুপ [ hupa ] বি. হনুমানের ডাক; আকস্মিক আবির্ভাবের ভাবসূচক (হুপ করে এসে পড়া)। [ধ্বন্যা.]।

হুলো

হুলো [ hulō ] বিণ. হোলবিশিষ্ট; পুরুষজাতীয়, মর্দা। ☐ বি. মর্দা বিড়াল। [বাং. হোল]।

হুলিয়া

হুলিয়া [ huliẏā ] বি. পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনাসহ বিজ্ঞাপন। [আ. হুল্সহ্]।

হুলাহুলি

হুলাহুলি [ hulā-huli ] বি. ১ কোলাহল; ২ (প্রা. কা.) উলুধ্বনি। [সং. হুলহুলী]।

হুলস্হূল

হুলস্হূল [ hula-shūla ] বি. গোলমাল, হইচই, তুমুল কাণ্ড (হুলস্হূল বাধিয়ে তোলা)। [তু. সং. হুলহুলী]।

হুল

হুল [ hula ] বি. কীটপতঙ্গাদির তীক্ষ্ণ কাঁটা (হুল ফুটানো)। [< সং. শূল]।