হ হূত হূত [ hūta ] বিণ. আহ্বান করা হয়েছে বা আসতে বলা হয়েছে এমন, আহুত। [সং. √ হ্বে + ত]। হূতি বি. আহ্বান।
হ হূণ হূন, হূণ [ hūna, hūṇa ] বি. ভারতের উত্তরে, চীনের পার্শ্ববর্তী অঞ্চলবাসী প্রাচীন জাতিবিশেষ। [সং.]।
হ হূন হূন, হূণ [ hūna, hūṇa ] বি. ভারতের উত্তরে, চীনের পার্শ্ববর্তী অঞ্চলবাসী প্রাচীন জাতিবিশেষ। [সং.]।
হ হুমড়ি খেয়ে পড়া হুমড়ি খেয়ে পড়া ক্রি. বি. ১ সামনের দিকে উপুড় হয়ে পড়া; ২ (আল.) নেবার জন্য লালায়িত হয়ে ঝুঁকে পড়া।
হ হুমড়ি হুমড়ি [ humaḍ়i ] বি. হামাগুড়ি, উপুড়। [দেশি]। হুমড়ি খেয়ে পড়া ক্রি. বি. ১ সামনের দিকে উপুড় হয়ে পড়া; ২ (আল.) নেবার জন্য লালায়িত হয়ে ঝুঁকে পড়া।
হ হুহু হুহু [ huhu ] বি. ১ বেগে বাতাস প্রবাহিত হওয়ার বা আগুন জ্বলার শব্দ (হুহু করে বওয়া বা জ্বলা); ২ যাতনা শূন্যতাবোধ নৈরাশ্য ইত্যাদি সূচক (মন হুহু করা)। [ধ্বন্যা.]।
হ হুস হুস, হুশ [ husa, huśa ] বি. সহসা উড়ে যাওয়ার ভাব; চিমনি নল ইত্যাদি থেকে জল বা ধোঁয়া বার হবার বা বাষ্পযানাদির দ্রুত ছোটার শব্দ।