হ হেঁয়ালি হেঁয়ালি [ hēm̐ẏāli ] বি. প্রহেলিকা, সমস্যা, ধাঁধা (কথাটা হেঁয়ালির মতো শোনায়)। [সং. প্রহেলিকা]।
হ হেথা হেথা, হেথায় [ hēthā, hēthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) এইখানে, এখানে (হেথা-হোথা)। [পা. এত্থ < সং. অত্র]।
হ হেত্বাভাস হেত্বাভাস [ hētbābhāsa ] বি. কু-তর্ক, আপাতদৃষ্টিতে সমর্থনযোগ্য বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় এমন যুক্তি, fallacy (বি. প.)। [সং. হেতু + আভাস]।
হ হেঁচকা হেঁচকা [ hēn̐cakā ] বি. হঠাত্ সজোরে টান বা আকর্ষণ। ☐ বিণ. হঠাত্ সজোরে প্রযুক্ত (হেঁচকা টান)। [দেশি]।
হ হে হে [ hē ] অব্য. সম্বোধনসূচক বা আহ্বানসূচক (হে প্রভু); কবিতার ছন্দের মাত্রা বজায় রাখবার জন্য পাদপূরণে ব্যবহৃত শব্দবিশেষ।