হ হেয় হেয় [ hēẏa ] বিণ. ১ ত্যাজ্য; ২ অবজ্ঞার যোগ্য; তুচ্ছ; ৩ ঘৃণার্হ (হেয় জ্ঞান করা)। [সং. √ হা + য]। হেয়তা বি. ঘৃণ্যতা (পাপের হেয়তা)।
হ হেলমেট হেলমেট [ hēla-mēṭa ] বি. মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য শক্ত আবরণবিশেষ, শিরস্ত্রাণ। [ইং. helmet]।
হ হেলদোল হেলদোল [ hēla-dōla ] বি. বিকার, বিচলিত ভাব, উত্তেজনা (এত ঝামেলাতেও তার কোনো হেলদোল নেই)। [দেশি]।
হ হেরা হেরা [ hērā ] ক্রি. (কাব্যে) দেখা, নিরীক্ষণ করা (‘সমুখে ঐ হেরি পথ’, ‘হেরো আপন হৃদয়মাঝে’: রবীন্দ্র)। [দেশি]।
হ হেমন্ত হেমন্ত [ hēmanta ] বি. ১ হিমঋতু (পৌষ ও মাঘ মাস); ২ (বাং.) শীতের পূর্ববর্তী ঋতু (কার্তিক ও অগ্রহায়ণ মাস)। [তু. হেমবন্ত]।
হ হেফাজত হেপাজত, হেফাজত [ hēpā-jata, hēphā-jata ] বি. রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, তত্ত্বাবধান। [আ. হিফাজত্]।
হ হেপাজত হেপাজত, হেফাজত [ hēpā-jata, hēphā-jata ] বি. রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, তত্ত্বাবধান। [আ. হিফাজত্]।
হ হেনস্থা হেনস্তা, হেনস্থা [ hēnastā, hēnash়ā ] বি. (কথ্য) অবজ্ঞা (হেনস্তা করা); দুর্দশা, নাকাল অবস্হ়া (হেনস্হ়া হওয়া)। [সং. হীনাবস্হ়া]।
হ হেনস্তা হেনস্তা, হেনস্থা [ hēnastā, hēnash়ā ] বি. (কথ্য) অবজ্ঞা (হেনস্তা করা); দুর্দশা, নাকাল অবস্হ়া (হেনস্হ়া হওয়া)। [সং. হীনাবস্হ়া]।