হ্রাদ

হ্রাদ [ hrāda ] বি. ধ্বনি, নিনাদ। [সং. √ হ্রাদ্ + অ]। হ্রাদী (-দিন্) বিণ. নিনাদকারী। হ্রাদিনী বিণ. (স্ত্রী.) নিনাদকারিণী। ☐ বি. ১ ইন্দ্রের বজ্র; ২ বিদ্যুত্; ৩ নদী।

হ্যাপা

হ্যাপা [ hyāpā ] বি. ঝামেলা, ঝক্কি (রাজনীতি করার হ্যাপা অনেক)। [দেশি]।

হ্রদ

হ্রদ [ hrada ] বি. চতুর্দিকে স্থলবেষ্টিত (ক্ষেত্রবিশেষে নদীর সঙ্গে যুক্ত) বড়ো স্বাভাবিক জলাশয়। [সং. √ হ্রাদ্ + অ]।

হোরা

হোরা [ hōrā ] বি. (জ্যোতিষ.) রাশিপরিমাণের অর্ধাংশকাল; লগ্ন; আড়াই দণ্ডকাল, অহোরাত্রের চতুর্বিঁশ ভাগ; একঘণ্টা সময়। [গ্রি. hora > সং.]। হোরাবিজ্ঞান বি. জ্যোতিষশাস্ত্র।

হোমরাচোমরা

হোমরাচোমরা [ hōmarā-cōmarā ] বিণ. সম্ভ্রান্ত ও খ্যাতিপ্রতিপত্তিযুক্ত। [তু. আ. আমির-উমরাহ]।

হোড়

হোড় [ hōḍ় ] বি. ১ পাঁক; কাদার স্তূপ; ২ বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [দেশি]।

হোঁদড়

হোঁদড় [ hōn̐daḍ় ] বি. গো-বাঘা; হাইনা। [দেশি]।

হৈয়ঙ্গবীন

হৈয়ঙ্গবীন [ haiẏaṅga-bīna ] বি. পূর্বদিনের দুধে তৈরি নবনীত বা ঘৃত; সদ্য তৈরি করা ঘি। [সং. হিয়ঙ্গু + অ + ঈন]।

হ্রী

হ্রী [ hrī ] বি. লজ্জা। [সং. √ হ্রী + ক্বিপ্]।