হ হ্যাড্ডাব্যাড্ডা হ্যাড্ডাব্যাড্ডা [ hyāḍḍā-byāḍḍā ] বি. এটা-সেটা; ছোটোখাটো বা অকিঞ্চিত্কর কাজ। [দেশি]।
হ হ্রস্বদীর্ঘজ্ঞান হ্রস্বদীর্ঘজ্ঞান বি. লঘুগুরুবোধ, ছোটোবড়োর প্রভেদের জ্ঞান; সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান।
হ হ্রস্ব হ্রস্ব [ hrasba ] বিণ. খাটো, খর্ব, ক্ষুদ্র; অল্প, কম; লঘু, হালকা; (ব্যাক.) একমাত্রাব্যাপী উচ্চারণবিশিষ্ট (যেমন, ই উ)। [সং. √ হ্রস্ + ব]। বি. হ্রস্বতা, হ্রস্বত্ব। হ্রস্বদীর্ঘ-জ্ঞান বি. লঘুগুরুবোধ, ছোটোবড়োর প্রভেদের জ্ঞান; সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান।
হ হ্রাস হ্রাস [ hrāsa ] বি. ১ হ্রস্বতা, কমতি (মূল্যহ্রাস, শক্তির হ্রাস, সংখ্যা হ্রাস হওয়া); ২ লাঘব (রোগের প্রকোপ হ্রাস); ৩ ক্ষয় (চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি)। [সং. √ হ্রস্ + অ]।