হোরি

হোলি, হোরি [ hōli, hōri ] বি. ১ বসন্তোত্সব; ২ দোলখেলা [সং. হোলিকা]।

হোলি

হোলি, হোরি [ hōli, hōri ] বি. ১ বসন্তোত্সব; ২ দোলখেলা [সং. হোলিকা]।

হো হো

হো হো [ hō hō ] অব্য. অট্টহাসির আওয়াজ।

হৌজ

হৌজ [ hauja ] বি. বড়ো চৌবাচ্চা। [আ. হৌজ্]।

হৌস

হৌস [ hausa ] বি. (বর্ত. অপ্র.) বাণিজ্য-কুঠি; সওদাগরি দফতর; ব্যবসায়ী সংঘ বা ব্যবসায়-প্রতিষ্ঠান, firm. [ইং. house]।

হ্যাংলা

হ্যাংলা [ hyāṃlā ] বিণ. অশোভন রকমের লোভী। [দেশি]। হ্যাংলাপনা, হ্যাংলামি বি. অশোভন লোলুপতা।

হ্যাট

হ্যাট [ hyāṭa ] বি. সাহেবি টুপি। [ইং. hat]।

হ্যাটা

হ্যাটা [ hyāṭā ] বি. তাচ্ছিল্য (কাউকে হ্যাটা করা)। [দেশি]।