হোত্রীয়

হোত্রীয় বিণ. হোমসম্বন্ধীয়; হোতাসম্বন্ধীয়।

হোমকুণ্ড

হোমকুণ্ড বি. যজ্ঞাগ্নি জ্বালাবার জন্য যে-গর্ত খোঁড়া হয়।

হোম

হোম [ hōma ] বি. যজ্ঞাগ্নিতে দেবতার উদ্দেশে মন্ত্রপূর্বক ঘৃতাহুতি। [সং. √ হু + ম]। হোমকুণ্ড বি. যজ্ঞাগ্নি জ্বালাবার জন্য যে-গর্ত খোঁড়া হয়। হোমাগ্নি, হোমানল বি. যজ্ঞের আগুন।

হোমিয়োপ্যাথি

হোমিয়োপ্যাথি [ hōmiẏō-pyāthi ] বি. হ্যামিম্যান-প্রবর্তিত রোগসৃষ্টিকর বিষদ্বারা রোগ-চিকিত্সা-প্রণালী। [ইং. homeopathy]। হোমিয়োপ্যাথিক বিণ. হোমিয়োপ্যাথি অনুযায়ী।

হোলা

হোলা বিণ. অণ্ডকোষবিশিষ্ট, মর্দা (হোলা বিড়াল)।

হোত্র

হোত্র [ hōtra ] বি. হোম। [সং. √ হু + ত্র]। হোত্রী (ত্রিন্) বিণ. হোমকর্তা, যাজ্ঞিক (অগ্নিহোত্রী)। হোত্রীয় বিণ. হোমসম্বন্ধীয়; হোতাসম্বন্ধীয়।

হোমানল

হোমাগ্নি, হোমানল বি. যজ্ঞের আগুন।

হোল

হোল [ hōla ] (আঞ্চ.) বি. অণ্ডকোষ। [দেশি]। হোলা বিণ. অণ্ডকোষবিশিষ্ট, মর্দা (হোলা বিড়াল)।