হ হেলেঞ্চা হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।
হ হৈম হৈম১ [ haima১ ] বিণ. ১ স্বর্ণময়, স্বর্ণনির্মিত; ২ স্বর্ণসম্বন্ধীয়। [সং. হেমন্ + অ]। হৈম২ [ haima২ ] বিণ. হিমসম্বন্ধীয়। [সং. হিম + অ]।
হ হোগলা হোগল, হোগলা [ hōgala, hōgalā ] বি. জলাভূমিজাত লম্বা ঈষত্ ত্রিকোণাকার ও চ্যাপটা উদ্ভিদবিশেষ (এর পাতা দিয়ে ঘরের বেড়া দেওয়া হয়)। [দেশি]।
হ হোগল হোগল, হোগলা [ hōgala, hōgalā ] বি. জলাভূমিজাত লম্বা ঈষত্ ত্রিকোণাকার ও চ্যাপটা উদ্ভিদবিশেষ (এর পাতা দিয়ে ঘরের বেড়া দেওয়া হয়)। [দেশি]। হোগলকুঁড়ি, হোগলগুঁড়ি বি. হোগলাফুলের রেণু।
হ হোটেল হোটেল [ hōṭēla ] বি. মূল্য দিয়ে যেখানে পান-ভোজন করা যায় এবং (কোথাও কোথাও) বাস করা যায়, পান্হশালা। [ইং. hotel]। হোটেলওয়ালা বি. হোটেলের মালিক। স্ত্রী. হোটেলওয়ালি।
হ হোতা হোতা [ hōtā ] (-তৃ) বিণ. যজ্ঞকারী; বৈদিক যজ্ঞে ঋক্মন্ত্রের প্রযোক্তা। ☐ বি. যজ্ঞকারী পুরোহিত বা যজমান; (গৌণ অর্থে) ভালো কাজের উদযোক্তা (কর্মযজ্ঞে র প্রধান হোতা)। [সং. √ হু + তৃ]। বিণ. বি. (স্ত্রী.) হোত্রী।