হেদানো

হেদানো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। ☐ বি. উক্ত অর্থে।

হেদা

হেদা [ hēdā ] ক্রি. হেদানো। [< সং. খেদ]। হেদানো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। ☐ বি. উক্ত অর্থে।

হোঁচট

হোঁচট [ hōn̐caṭa ] বি. চলার সময় হঠাত্ কিছুতে পায়ে ধাক্কা লাগা বা ধাক্কা খেয়ে পতনোম্মুখ হওয়া; উচট। [সং. উচ্চাটন, তু. হি. উচক্না]।

হোঁতকা

হোঁতকা, হোঁত্কা [ hōn̐takā, hōn̐tkā ] বিণ. অশোভন রকমের মোটা; স্হ়ূলবুদ্ধি; গোঁয়ার। [দেশি]।

হোঁদলকুতকুত

হোঁদলকুতকুত বি. পেটমোটা ও ঘোর কৃষ্ণবর্ণ জানোয়ার বা তত্সদৃশ ব্যক্তি-দীনবন্ধু মিত্রের ‘নবীন তপস্বিনী’ নাটকের বর্ণনা থেকে।

হোঁদল

হোঁদল [ hōn̐dala ] বিণ. ভুঁড়িওয়ালা, নাদাপেটা। [দেশি]। হোঁদলকুতকুত বি. পেটমোটা ও ঘোর কৃষ্ণবর্ণ জানোয়ার বা তত্সদৃশ ব্যক্তি-দীনবন্ধু মিত্রের ‘নবীন তপস্বিনী’ নাটকের বর্ণনা থেকে।

হেলে

হেলে১ [ hēlē১ ] বি. ১ বিষহীন ছোটো সাপবিশেষ; ২ সর্পাকৃতি হারবিশেষ। [দেশি]। হেলে২ [ hēlē২ ] বি. কৃষক (হেলে চাষি)। ☐ বিণ. হালে জোতায় হয় এমন (হেলে গোরু)। [সং. হাল বাং. ইয়া > এ]।

হিঞ্চে

হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।

হিঞ্চা

হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।