হৃষ্ট [ hṛṣṭa ] বিণ. ১ মনে আনন্দ হয়েছে এমন, হর্ষান্বিত, প্রফুল্ল, প্রীত, পুলকিত, খুশি; ২ রোমাঞ্চিত। [সং. √ হৃষ্ + ত]। স্ত্রী. হৃষ্টা। হৃষ্টি বি. হর্ষ, আনন্দ, প্রফুল্লতা। হৃষ্টচিত্ত বিণ. ১ আনন্দিত হৃদয়বিশিষ্ট; ২ খোশমেজাজ। হৃষ্টপুষ্ট বিণ. প্রফুল্ল ও মোটামোটা; মানসিক ও শারীরিক সুস্হতাপূর্ণ।