হৃদয়বান

হৃদয়বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল।

হৃদয়বল্লভা

হৃদয়বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী।

হৃদয়বল্লভ

হৃদয়বল্লভ বিণ. প্রাণপ্রিয়। ☐ বি. পতি; প্রণয়ী।

হৃদয়জ

হৃদয়জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত।

হৃদয়ংগম

হৃদয়ংগম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন।

হৃদয়

হৃদয় [ hṛdaẏa ] বি. ১ বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; ২ মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। হৃদয়গত বিণ. মনোগত। হৃদয়গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। হৃদয়ংগম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। হৃদয়জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। হৃদয়বল্লভ বিণ. প্রাণপ্রিয়। ☐ বি. পতি; প্রণয়ী। হৃদয়বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। হৃদয়বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। হৃদয়বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। হৃদয়বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। হৃদয়বেদনা, হৃদয়ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। হৃদয়ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। হৃদয়শূন্য, হৃদয়হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ....

হৃষ্টি

হৃষ্টি বি. হর্ষ, আনন্দ, প্রফুল্লতা।