হুড়া

হুড়া, (কথ্য) হুড়ো [ huḍ়ā, (kathya) huḍ়ō ] বি. তাড়া, ঠেলা, লাঠির গুঁতো। [সং. হুড়্]। হুড়াহুড়ি বি. ঠেলাঠেলি; হুটোপাটি।

হুতাশন

হুতাশন, হুতাশ২ [ hutāśana, hutāśa২ ] বি. অগ্নি; হোমাগ্নি। [সং. হুত + (=হব্য) অশন; হুত + √ অশ্ (=ভোজন) + অ]।

হুতাশ

হুতাশ১ [ hutāśa১ ] বি. হতাশা দুর্ভাবনা বা আতঙ্কের অভিব্যক্তি (হা হুতাশ করা)। [< সং. হতাশ]। হুতাশন, হুতাশ২ [ hutāśana, hutāśa২ ] বি. অগ্নি; হোমাগ্নি। [সং. হুত + (=হব্য) অশন; হুত + √ অশ্ (=ভোজন) + অ]।

হুড়ুম

হুড়ুম১ [ huḍ়uma১ ] বি. (আঞ্চ.) মুড়ি, মুড়ির মতো ফুলিয়ে ভাজা চাল বা চিঁড়ে। [সং. হুড়ুম্ব]। হুড়ুম২ [ huḍ়uma২ ] অব্য. বিশৃঙ্খলা বা অকস্মাত্ লাফসূচক (হুড়ুমদুড়ুম)। [ধ্বন্যা.]।

হুনুরি

হুনরি, হুনুরি [ hunari, hunuri ] বি. সুদক্ষ শিল্পী। ☐ বিণ. শিল্পসংক্রান্ত। [ফা. হূনর]।

হুনরি

হুনরি, হুনুরি [ hunari, hunuri ] বি. সুদক্ষ শিল্পী। ☐ বিণ. শিল্পসংক্রান্ত। [ফা. হূনর]। হুনরিকাজ বি. শিল্পকর্ম, কারিগরি কাজ।

হৃদয়াবেগ

হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion.

হৃদয়ালু

হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ।