হুজুগে

হুজুগে, হুজুকে বিণ. হুজুগপ্রিয়; হুজুগে মাতে এমন।

হুজুক

হুজুগ, হুজুক [ hujuga, hujuka ] বি. ১ সামান্য কোনো বিষয়ে ব্যাপক উত্তেজনা; ২ ফ্যাশন (হুজুগে মত্ত হওয়া, নতুন নতুন হুজুগ); ৩ গুজব। [আ. হুজুম্]।

হুজুগ

হুজুগ, হুজুক [ hujuga, hujuka ] বি. ১ সামান্য কোনো বিষয়ে ব্যাপক উত্তেজনা; ২ ফ্যাশন (হুজুগে মত্ত হওয়া, নতুন নতুন হুজুগ); ৩ গুজব। [আ. হুজুম্]। হুজুগে, হুজুকে বিণ. হুজুগপ্রিয়; হুজুগে মাতে এমন।

হুজুর

হুজুর [ hujura ] বি. নৃপতি বিচারপতি মনিব প্রভৃতিকে সম্মানসূচক সম্বোধন; প্রভু, প্রভুর নিকট (হুজুরে হাজির)। [আ. হুজুর]। যো হুজুর — হুজুর যা বলেন তাই ঠিক বা তাই হবে; মোসাহেবি। বি গোলামি; মোসাহেব বা গোলাম।

হুড়মুড়

হুড়মুড় [ huḍ়-muḍ় ] বি. ভিড়ের বা ঠেলাঠেলি করে প্রবেশ বা গমনের ভাবসূচক; অনেকগুলি বড়ো ও ভারী জিনিস পড়ার ভাবসূচক। [ধ্বন্যা]।

হুড়হুড়

হুড়হুড় [ huḍ়-huḍ় ] বি. সবেগে জল পড়ার শব্দ; ক্রমাগত হুড়মুড় করে প্রবেশের বা নির্গমনের ভাবসূচক; গুড়গুড় (পেট হুড়হুড় করা)। [ধ্বন্যা.]।

হুতোমি

হুতোমি বিণ. কালীপ্রসন্ন সিংহ কর্তৃক ব্যবহৃত (হুতোমি ভাষা)।

হুতুম

হুতোম, হুতুম [ hutōma, hutuma ] বি. বিকট আওয়াজ করে এমন ধূসর রঙের বড়ো প্যাঁচাবিশেষ। [দেশি]।

হুতোম

হুতোম, হুতুম [ hutōma, hutuma ] বি. বিকট আওয়াজ করে এমন ধূসর রঙের বড়ো প্যাঁচাবিশেষ। [দেশি]। হুতোম পেঁচা — হুতোম; কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। হুতোমি বিণ. কালীপ্রসন্ন সিংহ কর্তৃক ব্যবহৃত (হুতোমি ভাষা)।