হুকুম
হুকুম [ hukuma ] বি. আদেশ, আজ্ঞা; অনুমতি। [আ. হুক্ম]। হুকুমজারি বি. হুকুম-প্রচার। হুকুমত, হুক-মত বি. প্রভুত্ব; শাসন; সরকার, গভর্নমেণ্ট। হুকুমতামিল বি. আদেশপালন। হুকুমনামা বি. আদেশপত্র। হুকুমবরদার বি. হুকুম তামিলকারী। হুকুমরদ বি. হুকুম (সাময়িকভাবে) কার্যকর না করা। যো হুকুম — যে আজ্ঞা। যো-হুকুম বিণ. বি. আজ্ঞাবহ, স্তাবক (যো-হুকুম লোক, যো-হুকুমের দল)।