হাহা

হাহা [ hāhā ] অব্য. ১ বিলাপধ্বনি; শোকদুঃখাদিসূচক; ২ শূন্যতা সূচক, খাঁ-খাঁ; ৩ অট্টহাসির ধ্বনি। [সং.]। হাহাকার বি. ব্যাপক ও উচ্চ হাহা-ধ্বনি; আর্তনাদ, শোকধ্বনি।

হিং টিং ছট্

হিং. টিং ছট্ [ hi. ṇṭi ñchaṭ ] (বিদ্রূপে) সংস্কৃতের মতো কিন্তু প্রকৃতপক্ষে অর্থহীন ও বিভ্রান্তিজনক শব্দসমষ্টি।

হিঁচড়ানো

হিঁচড়ানো — জোর করে ঘষটে টানা বা টেনে নিয়ে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হিবা

হিবা [ hibā ] বি. মুসলমানশাস্ত্রসম্মত (সম্পত্তি প্রভৃতি) দান। [আ.]। হিবানামা বি. হিবার দলিল, দানপত্র, উইল।

হুঁকো

হুঁকা, (কথ্য) হুঁকো [ hun̐kā, (kathya) hun̐kō ] বি. নলচে-লাগানো নারকেল খোলে তৈরি দেশি প্রথার ধূমপানের যন্ত্রবিশেষ। [আ. হুক্কা]।

হুকুমরদ

হুকুমরদ বি. হুকুম (সাময়িকভাবে) কার্যকর না করা।