হাতা

হাতা১ [ hātā১ ] বি. ১ এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা); ২ (আল.) অধিকার, কবল। [আ. হত্তা]। হাতা২ [ hātā২ ] বি. ১ বড়ো চামচ; ২ লম্বা ডাঁটের সঙ্গে যুক্ত ছোটো বাটি; ৩ জামার হাত। [হাত দ্র]। ফুলহাতা বিণ. (জামা সম্বন্ধে) কবজি পর্যন্ত হাতাবিশিষ্ট। হাফ হাতা বিণ. (জামা সম্বন্ধে) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট। হাতা৩, হাতানো [ hātā৩, hātānō ] ক্রি. ১ হস্তগত করা, অধিকার করা; ২ আত্মসাত্ করা (হাতিয়ে নেওয়া); ৩ হাতড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হাতুড়ে

হাতুড়িয়া, হাতুড়ে [ hātuḍ়iẏā, hātuḍ়ē ] বি. আনাড়ি বা অশিক্ষিত চিকিত্সক। ☐ বিণ. আনাড়ি, অশিক্ষিত। [< বাং. √ হাতড়া]।

হাতুড়িয়া

হাতুড়িয়া, হাতুড়ে [ hātuḍ়iẏā, hātuḍ়ē ] বি. আনাড়ি বা অশিক্ষিত চিকিত্সক। ☐ বিণ. আনাড়ি, অশিক্ষিত। [< বাং. √ হাতড়া]।

হাপরানো

হাপরানো ক্রি. তরল খাদ্য হাত দিয়ে তুলে সশব্দে খাওয়া। ☐ বি. উক্ত অর্থে।

হাপরা

হাপরা [ hāparā ] ক্রি. হাপরানো। [ধ্বন্যা.]। হাপরানো ক্রি. তরল খাদ্য হাত দিয়ে তুলে সশব্দে খাওয়া। ☐ বি. উক্ত অর্থে।

হামলানো

হামলানো ক্রি. গোরুর হাম্বা হাম্বা করে বাছুরকে আহ্বান করা। ☐ বি. উক্ত অর্থে।

হামলা

হামলা১ [ hāmalā১ ] বি. ক্রি. ১ আক্রমণ; চড়াও হয়ে মারপিট বা চড়াও হওয়া (‘হামলে পড়ল তার উপর তিনটে ভালুক’: শ. ঘো.); ২ দাঙ্গা। [আ. হম্লা়]। হামলা২ [ hāmalā২ ] ক্রি. হামলানো। [সং. হম্মা]। হামলানো ক্রি. গোরুর হাম্বা হাম্বা করে বাছুরকে আহ্বান করা। ☐ বি. উক্ত অর্থে।

হার্দ্য

হার্দ, হার্দ্য [ hārda, hārdya ] বি. হৃদ্যতা, প্রণয়, স্নেহ। ☐ বিণ. ১ মনোজ্ঞ; ২ আন্তরিক। [সং. √ হৃদ্ + অ, য]।

হার্দ

হার্দ, হার্দ্য [ hārda, hārdya ] বি. হৃদ্যতা, প্রণয়, স্নেহ। ☐ বিণ. ১ মনোজ্ঞ; ২ আন্তরিক। [সং. √ হৃদ্ + অ, য]।

হাহাকার

হাহাকার বি. ব্যাপক ও উচ্চ হাহা-ধ্বনি; আর্তনাদ, শোকধ্বনি।