হ হনহন হনহন [ hana-hana ] অব্য. দ্রুতবেগে চলবার ভাবসূচক (হনহন করে ছুটল)। হনহনানো ক্রি. বি. হনহন করা, অতি দ্রুত চলা (এমন হনহনিয়ে চললে কোথায় ?)।
হ হ্যাঁ হাঁ২, হ্যাঁ [ hā২, m̐hyā ] অব্য. সম্মতি স্বীকৃতি প্রভৃতি সূচক সাড়া;সত্যতা অর্থাত্ নেতির বিপরীত জবাবসূচক। হাঁ৩, হ্যাঁ [ hā৩, m̐hyā ] অব্য. সম্বোধন বা অনুনয়সূচক (হ্যাঁ হে, হাঁগা)।
হ হাতানো হাতা৩, হাতানো [ hātā৩, hātānō ] ক্রি. ১ হস্তগত করা, অধিকার করা; ২ আত্মসাত্ করা (হাতিয়ে নেওয়া); ৩ হাতড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।