হীনপ্রাণ

হীনপ্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী। স্ত্রী. হীনপ্রাণা।

হীনমন্যতা

হীনমন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex.

হীনযান

হীনযান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)।

হীনাবস্হ

হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন।

হেলন

হেলন১ বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া। হেলন২ বি. অবহেলা করা; অবজ্ঞা।

হেলা

হেলা১ [ hēlā১ ] ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন১ বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া। হেলান (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)। হেলানো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। হেলা২ [ hēlā২ ] বি. ১ অবজ্ঞা, ঘৃণা, অশ্রদ্ধা; ২ অক্লেশ, অবলীলা (‘হেলায় লঙ্কা করিল জয়’: দ্বিজেন্দ্র)। [সং. √ হেড়্ + অ + আ]। হেলন২ বি. অবহেলা করা; অবজ্ঞা। হেলাফেলা বি. তুচ্ছ-তাচ্ছিল্য (‘করিস নে আর হেলাফেলা’)।

হেলান

হেলান (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)।