হেম

হেম [ hēma ] বি. সোনা, সুবর্ণ। [সং. হি + মন্]। হেমকূট, হেমাদ্রি বি. সুমেরু পর্বত। হেমাঙ্গ বিণ. স্বর্ণের কান্তিযুক্ত। ☐ বি. ১ সুমেরু পর্বত; ২ ব্রহ্মা। বিণ. (স্ত্রী.) হেমাঙ্গী, (বাং.) হেমাঙ্গিনী।

হিরণ্য

হিরণ্য [ hiraṇya ] বি. স্বর্ণ। [সং. হিরণ + য]। হিরণ্যকাশিপু বি. দৈত্যরাজবিশেষ (ইনি প্রহ্লাদের পিতা)। হিরণ্যগর্ভ বিণ. স্বর্ণপূর্ণ। ☐ বি. সৃষ্টির প্রথম পুরুষ, ব্রহ্মা। হিরণ্যনাভ বি. মৈনাকপর্বত। হিরণ্যবাহ বি. শোণ নদী। হিরণ্যরেতা (-তস্) বি. ১ অগ্নি; ২ সূর্য; ৩ শিব।

হীন

হীন [ hīna ] বিণ. ১ বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন); ২ নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, ‘নহি কভু হীন’); ৩ দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা); ৪ অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন); ৫ ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)। [সং. √ হা + ত]। স্ত্রী. হীনা। হীনতা বি. (‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’, দাসত্বের হীনতা)। হীনপ্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী। স্ত্রী. হীনপ্রাণা। হীনমন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex. হীনযান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)। হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন।

হীনতা

হীনতা বি. (‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’, দাসত্বের হীনতা)।

হিরণ্যগর্ভ

হিরণ্যগর্ভ বিণ. স্বর্ণপূর্ণ। ☐ বি. সৃষ্টির প্রথম পুরুষ, ব্রহ্মা।