হড়হড়

হড়হড় [ haḍ়-haḍ় ] অব্য. পিচ্ছিলতার ভাবপ্রকাশক। হড়হড়ে বিণ. হড়হড় করে এমন, পিছল। [ধ্বন্যা.]।

হড়কানো

হড়কানো ক্রি. পিছলে যাওয়া, পিছলানো। ☐ বি. উক্ত অর্থে।

হড়কা

হড়কা [ haḍ়kā ] ক্রি. হড়কানো (পা হড়কে পড়েছে)। [দেশি]। হড়কানো ক্রি. পিছলে যাওয়া, পিছলানো। ☐ বি. উক্ত অর্থে।

হঠযোগী

হঠযোগী (-গিন্) বিণ. হঠযোগে সিদ্ধিলাভকারী।

হঠযোগ

হঠযোগ [ haṭha-yōga ] বি. যোগবিশেষ; এতে প্রাণ ও অপান বায়ু নিয়ন্ত্রিত করতে হয়। [সং. হঠ্ (সম্পাদ্য) + যোগ]।

হঠকারী

হঠকারী (-রিন্) বিণ. অবিমৃশ্যকারী; গোঁয়ার; অবিবেচক।

হঠ

হঠ [ haṭha ] বি. ১ বলপ্রয়োগ; ২ পশ্চাদপসরণ; ৩ পরাজয়; ৪ অবিবেচনা। [সং. √ হঠ্ + অ]। হঠকারী (-রিন্) বিণ. অবিমৃশ্যকারী; গোঁয়ার; অবিবেচক। বি. হঠকারিতা।

হট্টমন্দির

হট্টমন্দির বি. (ব্যঙ্গে) হাটে দোকানঘররূপে ব্যবহৃত চালাঘর।