হত
হত [ hata ] বিণ. ১ হত্যা করা বা বধ করা হয়েছে এমন (যুদ্ধে হত সৈনিক); ২ নষ্ট, নাশপ্রাপ্ত (হতগৌরব); ৩ লুপ্ত, লোপপ্রাপ্ত (হতচেতন, হতবুদ্ধি); ৪ ব্যাহত (হতোদ্যম); ৫ মন্দ (হতভাগা)। [সং. √ হন্ + ত]। হতচেতন, হতজ্ঞান বিণ. অচেতন; মূর্ছিত। হতচ্ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, হতভাগ্য, দুর্দশাগ্রস্ত। হতদর্প বিণ. (যার) দর্প বা অহংকার নষ্ট হয়েছে এমন। হতপ্রায় বিণ. প্রায় বিনষ্ট; মরোমরো। হতবল বিণ. নষ্টশক্তি, বলহীন। হতবাক বিণ. ১ বাক্যহারা; ২ অবাক, বিস্মিত। হতবুদ্ধি, হতভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়। হতভাগ্য, হতভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. হতভাগ্যা, হতভাগিনী, হতভাগী। হতমান বিণ. সম্মানহারা; অবমানিত। হতশ্রদ্ধ বিণ. যার শ্রদ্ধা বা...