হতে

হতে [ hatē ] হইতে -র চলিত রূপ। ☐ অব্য. ১ (ব্যক্তি বিষয়ে স্হানকাল সম্পর্কে) থেকে (‘মার কাছ হতে কাড়ি’: রবীন্দ্র); ২ দ্বারা (‘আমা হতে এই কর্ম হবে না সাধন’: নবীন); ৩ ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়); ৪ তুলনায়, চেয়ে (‘বিত্ত হতে চিত্ত বড়ো’)। [প্রাকৃ. অহনতহি বা হিস্তো > বাং. হইতে]।

হতভাগা

হতভাগ্য, হতভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. হতভাগ্যা, হতভাগিনী, হতভাগী।

হতভাগ্য

হতভাগ্য, হতভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. হতভাগ্যা, হতভাগিনী, হতভাগী।

হতভম্ব

হতবুদ্ধি, হতভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়।

হতবুদ্ধি

হতবুদ্ধি, হতভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়।

হতবাক

হতবাক বিণ. ১ বাক্যহারা; ২ অবাক, বিস্মিত।

হতাদর

হতাদর [ hatādara ] বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। ☐ বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]।

হতভাগী

হতভাগিনী, হতভাগী স্ত্রী. হতভাগা।