হদ্দ
হদ্দ [ hadda ] বি. সীমা (তু. বেহদ্দ =সীমাহীন); এলাকা (হদ্দের বাইরে যাওয়া)। ☐ বিণ. ১ চরম, চূড়ান্ত (হদ্দ মজা); ২ অনধিক, মোট (হদ্দ চার কাঠা)। [আ. হদ্দ্]। হদ্দমুদ্দ ক্রি-বিণ. যথাসাধ্য; বড়োজোর, খুব বেশি হলে। ☐ বিণ. প্রচণ্ড (হদ্দমুদ্দ লড়াই)। হদ্দ হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্লান্ত বা জেরবার হওয়া (খুঁজতে খুঁজতে হদ্দ হওয়া)।