হবিষ্য

হবিষ্য, (কথ্য) হবিষ্যি [ habiṣya, habiṣyi ] বি. ব্রতাদিতে ভক্ষণীয় ঘৃতান্ন; সঘৃত আমিষবর্জিত আতপান্ন। [সং. হবিস্ + য]। হবিষ্য করা ক্রি. বি. হবিষ্যান্ন খাওয়া। হবিষ্যান্ন বি. হবিষ্য। হবিষ্যাশী (-শিন্) বিণ. হবিষ্যান্নভোজী।

হরিদ্রা

হরিদ্রা [ haridrā ] বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ মূলবিশেষ, হলুদ। [সং. হরি + √ দ্রু + অ + আ]। হরিদ্রাভ বিণ. পীতবর্ণযুক্ত; হলদে।

হরজা

হরজ, হরজা [ haraja, harajā ] বি. ক্ষতি, হানি। [ফা. হর্জ্]।

হরজ

হরজ, হরজা [ haraja, harajā ] বি. ক্ষতি, হানি। [ফা. হর্জ্]।

হয়ে পড়া

হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্হার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।

হয়ে

হয়ে [ haẏē ] অব্য. ক্রি-বিণ. ১ পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); ২ প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); ৩ ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); ৪ পথে কোনো স্হান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্হার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।

হবহব

হবহব, হবোহবো [ haba-haba, habō-habō ] বিণ. হবার উপক্রম করেছে এমন, আসন্ন (সন্ধ্যা হবহব)। [হওয়া দ্র (প্রকার অর্থে দ্বিত্ব)]।

হবনীয়

হবনীয় বি. বিণ. হোমের বস্তু; হোমের যোগ্য।