হাওলাত

হাওলাত [ hāō-lāta ] বি. ১ ঋণ, কর্জ; ২ আমানত। [আ. হওয়ালাত্]। হাওলাতবরাত বি. কর্জ; ঋণ শোধ করার শপথ। হাওলাতি বিণ. ১ ঋণরূপে গৃহীত; ২ ঋণসম্পর্কীয়।

হাওলাজমি

হাওলাজমি বি. নির্দিষ্ট শর্তে প্রদত্ত নিষ্কর জমি।

হাঁদা

হাঁদা [ hān̐dā ] বিণ. ১ মোটা (হাঁদাপেট); ২ স্হূলবুদ্ধি, মূর্খ। [দেশি]। হাঁদারাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন। ☐ বি. বোকা লোক।

হাওয়া হওয়া

হাওয়া দেওয়া, হাওয়া হওয়া ক্রি. বি. (কৌতু.) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া।

হাওয়া দেওয়া

হাওয়া দেওয়া, হাওয়া হওয়া ক্রি. বি. (কৌতু.) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া।

হাওয়া

হাওয়া [ hāōẏā ] বি. ১ বাতাস (ভোরের হাওয়া); ২ জলবায়ু, climate (হাওয়াবদল); ৩ (আল.) সংসর্গ, প্রভাব (কারও হাওয়া গায়ে লাগা); ৪ গতি, অবস্হা (কালের হাওয়া, দেশের হাওয়া)। [আ. হবা]। হাওয়াগাড়ি বি. মোটরগাড়ি। হাওয়া দেওয়া, হাওয়া হওয়া ক্রি. বি. (কৌতু.) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া।

হাওলাতি

হাওলাতি বিণ. ১ ঋণরূপে গৃহীত; ২ ঋণসম্পর্কীয়।