হর্তাকর্তা

হর্তাকর্তা বি. ১ সংহারকর্তা ও নির্মাণকর্তা; ২ সর্বময় কর্তা।

হর্তা

হর্তা [ hartā ] (-র্তৃ) বিণ. ১ হরণকর্তা, অপহারক; ২ সংহারক। [সং. √ হৃ + তৃ]। হর্তাকর্তা বি. ১ সংহারকর্তা ও নির্মাণকর্তা; ২ সর্বময় কর্তা। হর্তাকর্তা বিধাতা বি. ১ বিনাশ, নির্মাণ ও ব্যবস্হাপনের কর্তা; ২ সৃষ্টিস্হিতি প্রলয়কর্তা; ৩ (আল.) সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি।

হরিণাক্ষী

হরিণনয়না, হরিণাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্তা।

হরিণনয়না

হরিণনয়না, হরিণাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্তা। হরিণাঙ্ক বি. চন্দ্র।

হরিণ

হরিণ [ hariṇa ] বি. তৃণভোজী দ্রুতগামী শৃঙ্গী সুদর্শন পশুবিশেষ, মৃগ, কুরঙ্গ। [সং. √ হৃ + ইন]। স্ত্রী. হরিণী। হরিণনয়না, হরিণাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্তা। হরিণাঙ্ক বি. চন্দ্র।

হরণপূরণ

হরণপূরণ বি. ১ (গণি.) ভাগ ও গুণ; ২ (আল.) যোগ-বিয়োগ, কমতি-বাড়তি।

হরণ

হরণ [ haraṇa ] বি. ১ লুণ্ঠন, চুরি (পরদ্রব্য হরণ); ২ অপনোদন (‘হরণ করিব ভার পৃথিবীর’: রবীন্দ্র); ৩ মোচন (শঙ্কাহরণ, চিন্তাহরণ); ৪ (গণি.) ভাগ করা। [সং. √ হৃ + অন]। হরণপূরণ বি. ১ (গণি.) ভাগ ও গুণ; ২ (আল.) যোগ-বিয়োগ, কমতি-বাড়তি।

হাঁদারাম

হাঁদারাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন। ☐ বি. বোকা লোক।