হিন্দু

হিন্দু [ hindu ] বি. বিণ. ভারতের বেদাশ্রিত সনাতন জাতি বা ধর্ম; উক্ত জাতীয় বা ধর্মাবলম্বী ব্যক্তি। [ফা. হিন্দু < সং. সিন্ধু]। হিন্দুত্ব বি. হিন্দুধর্মানুযায়ী ভাব, হিন্দুভাব, হিন্দুয়ানি। হিন্দুয়ানা, হিন্দুয়ানি বি. হিন্দুসুলভ আচার আচরণ। হিন্দুসমাজ বি. হিন্দুধর্মাবলম্বী সম্প্রদায়। হিন্দুস্হান বি. ভারতবর্ষ। [ফা. হিন্দুস্তান] (সংকীর্ণ অর্থে) উত্তর ভারত। হিন্দুস্হানি বিণ. হিন্দুস্হানের অধিবাসী; উত্তর ভারতের (মূলত হিন্দিভাষী) অধিবাসী। ☐ বি. উত্তর ভারতের ভাষাবিশেষ, উর্দুমিশ্রিত হিন্দিভাষা।

হয়তো

হয়তো ক্রি-বিণ. সম্ভবত।

হয়কে নয় করা

হয়কে নয় করা — যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা।

হয়হয়

হয়হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্হা)।

হয়গ্রীব

হয়গ্রীব বিণ. ঘো়ড়ার মতো গ্রীবাযুক্ত।

হয়

হয়১ [ haẏa১ ] ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। হয়তো ক্রি-বিণ. সম্ভবত। হয়হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্হা)। হয়২ [ haẏa২ ] বি. ঘোড়া, অশ্ব। [সং. √ হয়্ + অ]। স্ত্রী. হয়ী। হয়গ্রীব বিণ. ঘো়ড়ার মতো গ্রীবাযুক্ত।

হস

হল্৪, হস্ [ hal৪, has ] বি. পাণিনি-ব্যাকরণে ব্যঞ্জনবর্ণের সাংকেতিক নাম।

হসন্ত

হলন্ত, হসন্ত বি. ১ ব্যঞ্জনবর্ণ; ২ (বাং.) ব্যঞ্জনবর্ণের চিহ্নবিশেষ (্)। ☐ বিণ. ১ ব্যঞ্জনান্ত; ২ ব্যঞ্জনচিহ্নযুক্ত, হস্চিহ্নযুক্ত।

হলন্ত

হলন্ত, হসন্ত বি. ১ ব্যঞ্জনবর্ণ; ২ (বাং.) ব্যঞ্জনবর্ণের চিহ্নবিশেষ (্)। ☐ বিণ. ১ ব্যঞ্জনান্ত; ২ ব্যঞ্জনচিহ্নযুক্ত, হস্চিহ্নযুক্ত।