হিংসা
হিংসা [ hiṃsā ] বি. ১ বধ (প্রাণীহিংসা); হনন; হত্যা; ২ হত্যা করার প্রবৃত্তি (‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’: রবীন্দ্র); ৩ অপকার, ক্ষতি; ৪ (বাং.) ঈর্ষা; পরশ্রীকাতরতা। [সং. √ হিন্স্ + অ + আ]। হিংসালু বিণ. ১ হিংসা করে এমন, হিংসাশীল; ২ ঘাতক; ৩ অপকারক। হিংসাত্মক বিণ. হিংসার প্রবৃত্তি বা আচরণবিশিষ্ট (হিংসাত্মক আক্রমণ বা ক্রিয়াকলাপ)। হিংসাশ্রয়ী বিণ. মারমুখো, হিংস্র আক্রমণে প্রবৃত্ত (হিংসাশ্রয়ী জনতা)। হিংসিত বিণ. ১ হিংসার বিষয়ীভূত; ২ হত, বিনাশিত। হিংস্য বিণ. ১ হিংসাযোগ্য; ২ বধ্য।