হাসিঠাট্টা

হাসিঠাট্টা, হাসিতামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি।

হাসিহাসি

হাসি-হাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল।

হাসিমুখ

হাসিমুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ।

হাসি

হাসি [ hāsi ] বি. ১ দুই ঠোঁট প্রসারিত করে এবং কখনো কখনো দাঁত বার করে খুশির প্রকাশ, হাস্য; ২ উপহাস (হাসির পাত্র)। [সং. হাস + বাং. ই (স্বার্থে)]। হাসিকান্না বি. হাস্য ও ক্রন্দন; হাসি ও কান্নার মিশ্রিত ভাব। হাসিখুশি বিণ. হাসিতে ও আনন্দে পূর্ণ। হাসিঠাট্টা, হাসিতামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি। হাসিমুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ। হাসিহাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল।

হাস্যময়

হাস্যময় বিণ. হাসিপূর্ণ; হাসিমাখা, সহাস্য। স্ত্রী. হাস্যময়ী।

হাস্যকর

হাস্যকর, হাস্যজনক বিণ. হাসির উদ্রেককারী, মজাদার; উপহাসের যোগ্য বা অযৌক্তিক (হাস্যকর যুক্তি বা চেষ্টা)।

হাস্যরস

হাস্যরস বি. হাসি কৌতুক বা রসিকতা; হাসি বা কৌতুক জনিত রস।

হাস্যরসিক

হাস্যরসিক বিণ. পরিহাসপটু, রসিকতায় দক্ষ। ☐ বি. হাস্যরসাত্মক লেখক বা অভিনেতা।

হাস্যালাপ

হাস্যালাপ বি. হাস্যোদ্রেককারী আলাপ-আলোচনা, সরস কথাবার্তা।