হিতকর

হিতকর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. হিতকরী।

হিতকারী

হিতকারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. হিতকারিণী।

হিতবাদী

হিতবাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক।

হিতার্থী

হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী।

হিমেল

হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)।

হিম

হিম [ hima ] বি. ১ শীতঋতু (হিমাগম); ২ তুষার (হিমপাত); ৩ শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়); ৪ শিশির। ☐ বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)। [সং. হিম + অ]। হিমকর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। হিমগিরি, হিমবান (-বত্), হিমশৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়। হিমপাত বি. তুষারপতন। হিমবাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা। হিমমণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)। হিমরেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)। হিমশিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা...