হৃত
হৃত্ [ hṛt ] (-হৃদ্) বি. ১ হৃদয়; মন, অন্তঃকরণ; ২ বক্ষস্হল; বুকের ভিতরের অংশ। [সং.]। হৃৎকমল বি. হৃদয়রূপ পদ্ম। হৃৎকম্প বি. হৃত্পিণ়্ডের স্পন্দন; ভয়াদিজনিত হৃত্পিণ্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ (দুঃসংবাদ শুনে হৃত্কম্প)। হৃদগত বিণ. মনোগত (হৃদ্-গত অভিলাষ)। হৃৎপিণ্ড, হৃদযন্ত্র বি. বুকের মধ্যে স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্র, heart. হৃদরোগ বি. বুকের ব্যাধি (হৃদরোগে আক্রান্ত)। হৃদস্পন্দন বি. হৃত্পিণ্ডের স্বাভাবিক গতি বা চলন। হৃদ্বোধ বি. ধারণা।