হ হুঁকা হুঁকা, (কথ্য) হুঁকো [ hun̐kā, (kathya) hun̐kō ] বি. নলচে-লাগানো নারকেল খোলে তৈরি দেশি প্রথার ধূমপানের যন্ত্রবিশেষ। [আ. হুক্কা]। হুঁকাবরদার বি. যে-চাকর হুঁকোর সাজসরঞ্জাম রাখে ও তামাক দেয়, তামাক-সাজা চাকর।
হ হুংকার হুংকার [ huṅkāra ] বি. হুম্-শব্দ; গর্জন; সিংহনাদ। [সং. হুম্ + √ কৃ + অ]। হুংকার ছাড়া, হুংকার দেওয়া ক্রি. বি. গর্জন করা। হুংকারা ক্রি. (কাব্যে) গর্জন করা। হুংকারিত বিণ. হুংকারপূর্ণ; গর্জনধ্বনিতে পূর্ণ। হুংকৃত বিণ. গর্জিত। ☐ বি. গর্জন।