হাসুনোহানা
হাসনুহানা, হাসুনোহানা [ hāsanu-hānā, hāsunō-hānā ] বি. ছোটো সাদা সুগন্ধ ফুলবিশেষ। [জাপ. হাসুনোহানা]।
হিসাব
হিসাব, (কথ্য) হিসেব [ hisāba, (kathya) hisēba ] বি. ১ গণনা; ২ জমাখরচ নির্ধারণ; ৩ জমাখরচের বিবরণ-তালিকা; ৪ (আল.) কৈফিয়ত (‘হিসাব কি দিবি তার’: সুকান্ত); ৫ বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); ৬ দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। হিসাবকিতাব, হিসাবকেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচার বিবেচনা।...