হারা
হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, ‘হারি জিতি, নাহি লাজ’)। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. ১ হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); ২ হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। হারানো ক্রি. ১ খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); ২ নষ্ট করা; ৩ নিখোঁজ হওয়া; ৪ বিচ্ছিন্ন হয়ে পড়া; ৫ পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। হারাহারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।