হাট
হাট [ hāṭa ] বি. ১ প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); ২ (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. ১ হাটে দ্রব্যাদি খরিদ করা; ২ (আল.) গোলমাল করা; ৩ প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); ৪ বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. ১ হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; ২ হাট স্হাপিত হওয়া; ৩ (আল.) প্রচুর সমাবেশ হওয়া; ৪ অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. ১ হাট স্হাপিত...