হ হাজার হাজার [ hājāra ] বি. বিণ. ১০০০ সংখ্যা বা সংখ্যক। [ফা. হজার্]। হাজার হাজার, হাজারে হাজারে বিণ. বহুসহস্র, অসংখ্য, অগণিত। হাজারি বি. সহস্র সৈন্যের নায়ক; সহস্র গ্রামের মণ্ডল। হাজারো বিণ. বহু অনেক (হাজারো দাবি)।
হ হাট করা হাট করা ক্রি. বি. ১ হাটে দ্রব্যাদি খরিদ করা; ২ (আল.) গোলমাল করা; ৩ প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); ৪ বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)।
হ হাট লাগা হাট বসা, হাট লাগা ক্রি. বি. ১ হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; ২ হাট স্হাপিত হওয়া; ৩ (আল.) প্রচুর সমাবেশ হওয়া; ৪ অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)।