হাড়

হাড় [ hāḍ় ] বি. ১ যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; ২ (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। হাড়কিপটে বিণ. অতি কৃপণ। হাড়গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড় গোড় ভাঙা দ — হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন...

হাড় ভাজা ভাজা হওয়া

হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া।

হাড় কালি হওয়া

হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া।

হাড়গোড়

হাড়গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা।

হাড়ভাঙা

হাড়ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)।