হাঁটকা

হাঁটকা [ hān̐ṭakā ] ক্রি. হাঁটকানো। [“lt”সং. উদঘাটি]। হাঁটকানো ক্রি. কোনোকিছু খুঁজবার জন্য নাড়াচাড়া বা ওলটপালট করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হাকিমি

হাকিমি বি. বিচারকের বৃত্তি বা পদ; ইউনানি চিকিত্সা। ☐ বিণ. বিচার বা বিচারক সম্বন্ধীয়; চিকিত্সা বা চিকিত্সকসম্বন্ধীয।

হাকিম নড়ো তো হুকুম নড়ে না

হাকিম নড়ো তো হুকুম নড়ে না — হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুমের পরিবর্তন অসম্ভব, তা পালন করতেই হবে।

হাকিম

হাকিম [ hākima ] বি. ১ বিচারপতি; ২ শাসনকর্তা; ৩ (মূলত) ইউনানি চিকিত্সক, বৈদ্য। [আ. হকীম]। হাকিম নড়ো তো হুকুম নড়ে না — হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুমের পরিবর্তন অসম্ভব, তা পালন করতেই হবে। হাকিমি বি. বিচারকের বৃত্তি বা পদ; ইউনানি চিকিত্সা। ☐ বিণ. বিচার বা বিচারক সম্বন্ধীয়; চিকিত্সা বা চিকিত্সকসম্বন্ধীয।

হাঁড়ির হাল

হাঁড়ির হাল (আল.) আর্থিক অবস্হা; অভাবগ্রস্ত অবস্হা।

হাজরি

হাজরি [ hājari ] বি. ১ উপস্হিতি; ২ ইয়োরোপীয় প্রথায় ভোজন। [আ. হাজ্রি]। ছোটো হাজরি বি. সকালবেলার লঘু জলযোগ, breakfast. বড়ো হাজরি বি. মধ্যাহ্নের পেটভরা খাবার, lunch.

হাজামজা

হাজামজা বিণ. হেজে গেছে এবং অব্যবহার্য হয়েছে এমন।

হাজা

হাজা [ hājā ] ক্রি. ১ জলে ভিজে নষ্ট হওয়া; ২ জলকাদায় পচা বা ক্ষত হওয়া। ☐ বি. ১ জলে ভিজে পচন; ২ অতিবৃষ্টি বা জলপ্লাবনাদির ফলে শস্যের পচন (হাজাশুখা); ৩ মাত্রাতিরিক্ত জল ঘাঁটবার ফলে হাত-পায়ের আঙুলের ক্ষতরোগবিশেষ। ☐ বিণ. ১ হেজে গিয়েছে এমন; ২ পাঁকে ঢাকা পড়েছে বা বুজে গিয়েছে এমন (হাজামজা পুকুর)। [দেশি]। হাজামজা বিণ. হেজে গেছে এবং অব্যবহার্য হয়েছে এমন।

হাজি

হাজি, (বর্জি.) হাজী [ hāji, (barji.) hājī ] বি. ১ মুসলমানদের মধ্যে প্রচলিত গুরুত্ব বা মহত্ত্বসূচক উপাধি; ২ যে ব্যক্তি হজ অর্থাত্ মক্কাতীর্থ দর্শন করেছে। [আ.]।