হস্ত্যারোহ

হস্ত্যারোহ বি. ১ হাতির পিঠে আরোহী ব্যক্তি; ২ মাহুত।

হাঁ

হাঁ১ [ hā ] বি. মুখব্যাদান (সিংহের হাঁ, হাঁ করে তাকানো)। হাঁ২, হ্যাঁ [ hā, m̐hyā ] অব্য. সম্মতি স্বীকৃতি প্রভৃতি সূচক সাড়া;সত্যতা অর্থাত্ নেতির বিপরীত জবাবসূচক। হাঁ৩, হ্যাঁ [ hā, m̐hyā ] অব্য. সম্বোধন বা অনুনয়সূচক (হ্যাঁ হে, হাঁগা)।

হাঁ হাঁ

হাঁ হাঁ [ hā m̐hā ] অব্য. সহসা বারণ-সূচক (হাঁ হাঁ করছ কী)।

হাঁকড়ানো

হাঁকড়ানো ক্রি. বি. ১ আস্ফালনপূর্বক চালনা করা (লাঠি হাঁকড়ানো); ২ সবেগে বা সদর্পে চালানো (গাড়ি হাঁকড়ানো); ৩ সমারোহের সঙ্গে নির্মাণ করা (বাড়ি হাঁক়ড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

হাঁকড়া

হাঁকড়া [ hān̐kaḍ়ā ] ক্রি. হাঁকড়ানো। [দেশি]। হাঁকড়ানো ক্রি. বি. ১ আস্ফালনপূর্বক চালনা করা (লাঠি হাঁকড়ানো); ২ সবেগে বা সদর্পে চালানো (গাড়ি হাঁকড়ানো); ৩ সমারোহের সঙ্গে নির্মাণ করা (বাড়ি হাঁক়ড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

হাঁটকানো

হাঁটকানো ক্রি. কোনোকিছু খুঁজবার জন্য নাড়াচাড়া বা ওলটপালট করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হাঁড়ি ভাঙা

হাঁড়ি ভাঙা ক্রি. অন্যের বাড়িতে প্রবেশ করে চুরি করে হাঁড়ি থেকে ভাত খাওয়া; গুপ্তকথা প্রকাশ করে দেওয়া (হাটে হাঁড়ি ভাঙা)।

হাঁড়ি

হাঁড়ি [ hān̐ḍ়i ] বি. ক্ষুদ্র জালার মতো পাত্রবিশেষ। [সং. হণ্ডী]। হাঁড়িকুড়ি বি. হাঁড়িকলসি ইত্যাদি। হাঁড়ি ভাঙা ক্রি. অন্যের বাড়িতে প্রবেশ করে চুরি করে হাঁড়ি থেকে ভাত খাওয়া; গুপ্তকথা প্রকাশ করে দেওয়া (হাটে হাঁড়ি ভাঙা)। হাঁড়ির খবর (আল.) একেবারে ভিতরের খবর, গোপন খবর। হাঁড়ির হাল (আল.) আর্থিক অবস্হা; অভাবগ্রস্ত অবস্হা।