হরা

হরা বিণ. (স্ত্রী.) নাশিকা, অপনোদনকারিণী (দুঃখহরা)।

হরিহর

হরিহর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি।

হরদম

হরঘড়ি, হরদম ক্রি-বিণ. সর্বদা, অনবরত।

হরগৌরী

হরগৌরী বি. শিব ও দুর্গা; এক মূর্তিতে শিব ও দুর্গার প্রকাশ, অর্ধনারীশ্বরমূর্তি।

হর

হর১ [ hara ] বি. ১ সংহারকর্তা শিব (হরধনু); ২ (গণি.) ভাজক বা বিভাজক অঙ্ক, denominator. ☐ বিণ. ১ সংহারকারী; ২ হরণকারী; ৩ অপনোদক (তাপহর); ৪ আকর্ষক (মনোহর)। [সং. √ হৃ + অ]। হরগৌরী বি. শিব ও দুর্গা; এক মূর্তিতে শিব ও দুর্গার প্রকাশ, অর্ধনারীশ্বরমূর্তি। হরধনু বি. শিবের ধনুক। হর হর বম বম শৈবদের ধ্বনিবিশেষ। হরা বিণ. (স্ত্রী.) নাশিকা, অপনোদনকারিণী (দুঃখহরা)। হর২ [ hara ] বিণ. ১ প্রত্যেক (হররোজ); ২ বিবিধ, নানা (হরকিসিম)। [ফা.]। হরঘড়ি, হরদম ক্রি-বিণ. সর্বদা, অনবরত। হরবোলা বি. ১ যে বহু বিভিন্ন বুলি বলে বা বলতে পারে; ২ যে পশুপাখির ডাক নকল করতে পারে। হরহামেশা ক্রি-বিণ. সর্বদা,...