হরিদ্বার

হরিদ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ।

হরিনাম

হরিনাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন।

হরিতাশ্ম

হরিতাশ্ম (-শ্মন্) বি. ১ (সবুজবর্ণ বলে) মরকত মণি; ২ তুঁতে।

হরিত

হরিত্, হরিত [ harit, harita ] বি. ১ সবুজ বর্ণ; ২ সূর্যের অশ্ব। ☐ বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ইত্, ইত]। হরিতাশ্ম (-শ্মন্) বি. ১ (সবুজবর্ণ বলে) মরকত মণি; ২ তুঁতে। হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য। হরিদ্বর্ণ বিণ. হরিত্ বর্ণযুক্ত।

হরি

হরি [ hari ] বি. ১ নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; ২ যম; ৩ বায়ু; ৪ চন্দ্র; ৫ সূর্য; ৬ সিংহ; ৭ অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট — হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। হরিগুণগান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। হরিচন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। হরিজন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। হরিদ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। হরিনাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি — হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের...

হরির লুট

হরির লুট — হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া।

হরি নামের মালা

হরি নামের মালা — হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা।