হাঁফ

হাঁপ, হাঁফ [ hām̐pa, hām̐pha ] বি. ১ দীর্ঘশ্বাস, দম (হাঁপ ছাড়া); ২ ভয় বা শ্রমাদিহেতু দ্রুত নিশ্বাস (হাঁপ লাগা); ৩ হাঁপানি (হাঁপ ধরা, হাঁপের রোগ); ৪ শারীরিক কষ্ট ও মানসিক উদ্বেগের অবসানে স্বাভাবিক ও সহজ নিশ্বাস (হাঁফ ছেড়ে বাঁচলাম)। [দেশি-ধ্বন্যা.]।

হাঁপ

হাঁপ, হাঁফ [ hām̐pa, hām̐pha ] বি. ১ দীর্ঘশ্বাস, দম (হাঁপ ছাড়া); ২ ভয় বা শ্রমাদিহেতু দ্রুত নিশ্বাস (হাঁপ লাগা); ৩ হাঁপানি (হাঁপ ধরা, হাঁপের রোগ); ৪ শারীরিক কষ্ট ও মানসিক উদ্বেগের অবসানে স্বাভাবিক ও সহজ নিশ্বাস (হাঁফ ছেড়ে বাঁচলাম)। [দেশি-ধ্বন্যা.]। হাঁপানো, হাঁফানো ক্রি. ঘনঘন বা কষ্টে শ্বাসগ্রহণ ও ত্যাগ করা (ভাবতে ভাবতে বা শুনতে শুনতে হাঁপিয়ে ওঠা)। ☐ বি. উক্ত অর্থে। হাঁপানি, হাঁপি বি. ১ ঘনঘন শ্বাস ত্যাগ ও গ্রহণ; ২ শ্বাসকষ্টজনক রোগবিশেষ। হাঁপাহাঁপি বি. অতিশয় ব্যস্ততা।

হালহদিশ

হালহদিশ বি. ১ প্রকৃত অবস্হা; ২ খোঁজখবর।

হালচাল

হালচাল বি. ১ অবস্হা; ২ ভাবভঙ্গি; ৩ আচার-আচরণ।

হাল ধরা

হাল ধরা ক্রি. বি. পরিচালনার দায়িত্ব নেওয়া (সংসারের বা কোনো প্রতিষ্ঠানের হাল ধরে থাকা)।

হাল

হাল১ [ hāla ] বি. ১ লাঙল; ২ (বাং.) গাড়ির চাকার লোহার বেড় বা লোহা ইত্যাদি ধাতুর লম্বা পাটি। [সং. হল + অ]। হাল২ [ hāla ] বি. নৌকাদির ‘কর্ণ’ অর্থাত্ তা চালাবার ও ঘুরাবার যন্ত্র। [দেশি]। হাল ধরা ক্রি. বি. পরিচালনার দায়িত্ব নেওয়া (সংসারের বা কোনো প্রতিষ্ঠানের হাল ধরে থাকা)। হাল ছেড়ে দেওয়া হতাশ বা নিশ্চেষ্ট হওয়া। হাল৩ [ hāla ] বি. ১ অবস্হা, দশা (রাজার হালে থাকা); ২ বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। ☐ বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। হালখাতা বি. খাতা দ্র। হালচাল বি. ১ অবস্হা; ২ ভাবভঙ্গি; ৩ আচার-আচরণ। হালত...