হস্তলিখিত

হস্তলিখিত বিণ. হাতে লেখা অর্থাত্ মুদ্রিত নয়।

হস্তকৌশল

হস্তকৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা।

হস্ত

হস্ত [ hasta ] বি. ১ হাত, কর, পাণি; বাহু, ভুজ; ২ কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; ৩ চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; ৪ হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। হস্তকৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। হস্তক্ষেপ,হস্তক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। হস্তগত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। হস্তগ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। হস্তচ্যুত বিণ. ১ হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; ২ হাত থেকে পড়ে গিয়েছে এমন। হস্তধারণ বি. হাত ধরা। হস্তরেখা বি. করতলের রেখা। হস্তলাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। হস্তলিখিত বিণ. হাতে লেখা অর্থাত্...

হস্তান্তর

হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)।

হস্তান্তরিত

হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত।